অনলাইন ডেস্ক : সম্প্রতি ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে ২৭ জনের মৃত্যু হয়েছে। সেখান থেকে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মরিয়ম নুরী মোহাম্মদ আমিন নামের এক কুর্দিশ নারী। শনিবার (২৭ নভেম্বর) এখবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ২৪ বছর বয়সী মরিয়ম এসেছিলেন ইরাকের উত্তরাঞ্চল থেকে। তার চাচা বিবিসিকে নিশ্চিত করেছেন, মরিয়ম ইংলিশ চ্যানেলে ডুবে যাওয়া ব্যক্তিদের একজন। তিনি জানান, মেয়েটির সঙ্গে থাকা দু’জনের কাছ থেকে মরিয়মের পরিবার দুর্ঘটনার খবর জানতে পারে। এখন তার লাশ ইরাকে ফেরত পাঠানোর জন্য অপেক্ষা করা হচ্ছে।
মরিয়মের বন্ধু ইমান হাসান জানিয়েছেন, তার বন্ধু খুব নম্র এবং খুব বড় হৃদয়ের অধিকারী ছিল। এমন মৃত্যু কেউ চায় না। মরিয়ম একটা বাড়ি কিনে শান্তিতে থাকতে চেয়েছিল, ভালোভাবে বাঁচতে চেয়েছিল। এজন্য সে যুক্তরাজ্যে আসার চেষ্টা করে।






