Home আন্তর্জাতিক ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের কাউন্টারটেররিজমের পরিচালক

ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের কাউন্টারটেররিজমের পরিচালক

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের (এনসিটিসি) প্রধান জো কেন্ট পদত্যাগ করেছেন। তিনি এই সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন তিনি। বুধবার (১৮ মার্চ) কাতারভিত্তিকি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে একটি খোলা চিঠি পোস্ট করেন জো কেন্ট। পোস্টে জো কেন্ট লিখেছেন, ‘আমার বিবেক ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে সাড়া দেয় না।’কেন্ট আরও লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য ইরান কোনো আসন্ন হুমকি তৈরি করেনি। এটি স্পষ্ট যে আমরা ইসরায়েল ও তাদের প্রভাবশালী আমেরিকান লবির চাপে এই যুদ্ধে লিপ্ত হয়েছি।’

গত জুলাইয়ে ট্রাম্পের মনোনীত প্রার্থী হিসেবে জো কেন্ট এই পদের জন্য সিনেট কর্তৃক অনুমোদিত হয়েছিলেন।

Exit mobile version