Home আন্তর্জাতিক কাবুলে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, ইমামসহ নিহত ২১

কাবুলে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, ইমামসহ নিহত ২১

অনলাইন ডেস্ক : কাবুলে একটি মসজিদে বুধবার রাতে এশার নোমাজের সময় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আহত হয়েছেন অন্তত ৪০ জন মুসল্লি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও আছেন খবর রয়টার্সের।।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে আশেপাশে বাড়ির জানলা কেঁপে ওঠে। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এক তালেবান নেতা জানিয়েছেন, কাবুলের খাইরখানা এলাকায় মসজিদে নামাজের সময় এই বিস্ফোরণ হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।তবে, এখন পর্যন্ত এর দায় কেউ স্বীকার করেনি।

Exit mobile version