Home আন্তর্জাতিক ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল ইরান। তবে শেষ পর্যন্ত ইরানের সেই পারিকল্পনা সফলভাবে নসাৎ করা হয়েছে।

বুধবার মার্কির প্রতিরক্ষা দফতর পেন্টাগনে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে যৌথ সংবাদক সম্মেলনে এই দাবি করেন হেগসেথ।

তিনি আরও বলেন, ‘গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র সেই ইউনিটের নেতাকে খুঁজে বের করে হত্যা করেছে—যে ইউনিট প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল’। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রমাণ দেননি তিনি।

এরআগে ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আফগান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে যুক্তরাষ্ট্র।

মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছিল, ৫১ বছর বয়সী ফারহাদ শাকেরিকে ট্রাম্পকে হত্যার জন্য ‘একটি পরিকল্পনা দেওয়ার’ দায়িত্ব দেওয়া হয়েছিল।

তখন মার্কিন সরকার জানায়, শাকেরি ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

ম্যানহাটনের আদালতে দায়ের করা এক ফৌজদারি অভিযোগে প্রসিকিউটররা উল্লেখ করেন, ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইইরজিসি)) এক কর্মকর্তা শাকেরিকে সেপ্টেম্বর মাসে ট্রাম্পকে নজরদারি ও হত্যা করার একটি পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেন।

সূত্র: বিবিসি

Exit mobile version