Home আন্তর্জাতিক মুজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প : ফক্স নিউজ

মুজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প : ফক্স নিউজ

অনলাইন ডেস্ক : ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনির নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্তুষ্ট নন’। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি অনুষ্ঠানে সঞ্চালক ব্রায়ান কিলমেড এ কথা জানিয়েছেন।

অনুষ্ঠানে কিলমেড জানান, ইরানের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের ঘোষণার পর তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। সেই আলাপচারিতায় ট্রাম্প সরাসরি তাকে বলেছেন, এই নিয়োগে ‘আমি সন্তুষ্ট নই’।

এ বিষয়ে কিলমিড আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। অন্যদিকে ট্রাম্প এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

যদিও ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত জনসমক্ষে বা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মনোনয়ন নিয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি, তবে তার এই ব্যক্তিগত মন্তব্য বিশ্ব রাজনীতিতে বেশ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে মতো একজন কট্টরপন্থি এবং পূর্বতন নেতার উত্তরাধিকারীকে ইরানের ক্ষমতায় আসীন করার বিষয়টি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের এই অসন্তোষ আগামী দিনে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান বা নতুন কোনো নিষেধাজ্ঞার ইঙ্গিত কি না, তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, গতকাল রবিবার (৮ মার্চ) মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এ পদে নির্বাচন করেছে। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

Exit mobile version