Home বিনোদন স্বামীর পরকীয়ার কারনে ভেঙে গেল মৌসুমী হামিদের সংসার

স্বামীর পরকীয়ার কারনে ভেঙে গেল মৌসুমী হামিদের সংসার

অনলাইন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার ভেঙে গেছে। মাত্র বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। কিন্তু স্বামীর পরকীয়ার জেরে শেষ পর্যন্ত তাঁদের ভালোবাসার এই ঘর আর টিকল না।

জানা গেছে গত বছরের নভেম্বর মাস থেকেই তারা আর এক ছাদের নিচে থাকছেন না। শোবিজ অঙ্গনে গত কয়েক মাস ধরেই রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ভাসছিল। নুসরাত তুবা নামের এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়ে নানা মুখরোচক কাহিনি শোনা যাচ্ছে। মূলত এসব নিয়েই তাদের সংসারে অশান্তির সূত্রপাত ঘটে এবং ভালোবাসার ঘরে সন্দেহের আনাগোনা শুরু হয়।

একপর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী ও রানা। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে একপর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা এবং মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠান। অনেকেই বলছেন নিজের অপকর্ম ঢাকতেই রানা এমন পদক্ষেপ নিয়েছেন।

রানার পরকীয়ার গুঞ্জনের বিষয়ে খোঁজ নিতে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে । নুসরাত তুবা নামের ওই তরুণীর সঙ্গে রানার অন্তরঙ্গতার কিছু স্ক্রিনশটও সংবাদমাধ্যমটির হাতে এসেছে। জানা গেছে রানা এবং তুবা একটি নির্মাণকারী প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করছেন। এ বিষয়ে জানতে চাইলে মৌসুমী হামিদ জানান তারা যা শুনেছেন তা একদমই ঠিক শুনেছেন।

তবে এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় তিনি এখন নেই বলেও জানান এই অভিনেত্রী। প্রসঙ্গত ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়েছিল যেখানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

Exit mobile version