Home আন্তর্জাতিক হরমুজ প্রণালিতে মাইন না বসাতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে মাইন না বসাতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে মাইন না বসাতে ইরানের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান হরমুজ প্রণালির জাহাজ চলাচল রুটে মাইন বসিয়েছে এমন কোনো প্রমাণ নেই। যদি তারা এমন কিছু করে থাকে, তবে তাদের নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সূত্র: আল-জাজিরা।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন স্থাপন করে থাকে—যদিও আমাদের কাছে তেমন কোনো রিপোর্ট নেই—তবে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক!’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘অন্যদিকে, যদি তারা ইতোমধ্যে স্থাপিত মাইনগুলো সরিয়ে নেয়, তবে তা সঠিক পথে একটি বিশাল পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে!

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরান হরমুজ প্রণালিতে মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, ইরান ছোট নৌযান ব্যবহার করছে, যেগুলো প্রতি যানে ২–৩টি মাইন বহন করতে সক্ষম।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। মাত্র ২১ মাইল প্রশস্ত এই সরু জলপথ দিয়ে বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। তাই এটি এখন বৈশ্বিক বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এক সংকটময় পথ হিসেবে বিবেচিত হচ্ছে।

Exit mobile version