অনলাইন ডেস্ক : হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের বাধ্যতামূলক করোনার টিকা নেয়ার নীতি অন্টারিও সরকার সমর্থন না করলেও এই প্রভিন্সে লংর্টাম ওল্ড হোমগুলোতে টিকার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। সরকারি হিসেবে গত ৩০ অক্টোবর পর্যন্ত এই হার ৯৭.৫%। অর্থাৎ প্রদেশজুড়ে লংটার্ম হোমের কর্মী, স্বেচ্ছাসেবক ও শিক্ষানবিশদের ৯৭.৫% কমপক্ষে এক ডোজ টিকা নিয়েছে। অন্যদিকে ফুলডোজ টিকা পেয়েছে ৯৫.৩%।
গত অক্টোবরের শুরুতে ফোর্ড প্রশাসন ঘোষণা দিয়েছিল যে ১৫ নভেম্বরের মধ্যে ১ম ডোজ এবং ১৩ ডিসেম্বরের মধ্যে পূর্ণ ডোজ করোনা টিকা না নিলে কেউ ওল্ডহোমে দায়িত্ব পালন করতে পারবে না।
প্রসঙ্গত, করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত অন্টারিওর ওল্ড হোমগুলোতে ৩,৭০০ জনের মৃত্যু হয়েছে। গত আগস্ট পর্যন্ত এসব হোমে টিকার হার ছিল ৯০%। সেপ্টেম্বরে তা বৃদ্ধি পেয়ে হয় ৯৩.৭% এবং সরকারি কঠোর নীতির ঘোষণার পর অক্টোবরে তা দাঁড়ায় ৯৭.৫ শতাংশে। সিবিসি পরিচালিত সরকারি হিসেবে দেখা গেছে ১৫ নভেম্বর পর্যন্ত ২% কর্মী টিকা নেয়া থেকে বিরত থেকেছে। সেই হিসেবে প্রায় ২ হাজার ৪০০ জনকে ওল্ড হোমের চাকুরি হারাতে হতে পরে। সূত্র : রেডিও কানাডা






