অনলাইন ডেস্ক : ইরাকের বসরার কাছে বুধবার (১১ মার্চ) মার্কিন মালিকানাধীন একটি অপরিশোধিত তেল ট্যাংকারে হামলায় একজন ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন। বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, বুধবার ইরাকের বসরার কাছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাতলে চলাচলকারী মার্কিন মালিকানাধীন একটি অপরিশোধিত তেল ট্যাংকার ‘সেফসি বিষ্ণু’ জাহাজ আক্রমণের শিকার হয়, যেখানে একজন ভারতীয় ক্রু সদস্য প্রাণ হারান। বাকি ১৫ জন ভারতীয় ক্রুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, তারা ইরাকের কর্তৃপক্ষ এবং উদ্ধারকৃত ভারতীয় নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
