Home আন্তর্জাতিক উইঘুর গণহত্যা বন্ধে চীনকে যুক্তরাষ্ট্রের আহ্বান

উইঘুর গণহত্যা বন্ধে চীনকে যুক্তরাষ্ট্রের আহ্বান

অনলাইন ডেস্ক : চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা ও নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্টে’ স্বাক্ষরের একদিন পর দেশটির

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এমন মন্তব্য করলেন।

এক বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, আজকে জোরপূর্বক শ্রম আইন বন্ধে আজ বাইডেন উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্টে
স্বাক্ষর করেছেন। যে আইনের মধ্যে উইঘুর গণহত্যা বন্ধের কথা বলা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, কংগ্রেসের সঙ্গে কাজ করতে স্টেট ডিপার্টমেন্ট অঙ্গীকারবদ্ধ। একইসঙ্গে জিনজিয়াংয়ে জোরপূর্বক শ্রম আইন বন্ধে। জোরপূর্বক শ্রম থেকে যারা মুক্তি পেতে যায় তাদের জন্য সবকিছু আমরা করব। আমরা চীন সরকারকে আহ্বান জানাই তারা যেন সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা ও নিপীড়ন বন্ধ করে। তথ্যসূত্র: এএনআই।

Exit mobile version