Home আন্তর্জাতিক কাতারের পর এবার ইরানি দূতাবাস কর্মীদের বহিষ্কার করল সৌদি আরব

কাতারের পর এবার ইরানি দূতাবাস কর্মীদের বহিষ্কার করল সৌদি আরব

অনলাইন ডেস্ক : কাতারের পর এবার ইরানি দূতাবাসের কর্মীদের বহিষ্কার করেছে সৌদি আরব। ইরানি দূতাবাসের সামরিক অ্যাটাশেসহ কয়েকজন কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে সৌদি সরকার। তাঁদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার কাতারও একই ধরনের পদক্ষেপ নেয়। রাজধানী দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশের পাশাপাশি তাঁদের কর্মীদেরও অবাঞ্ছিত ঘোষণা করে দেশটি।

মূলত ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার জেরে কাতারের প্রধান গ্যাস স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান। ওই হামলার পরই ইরানি কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপসাগরীয় দেশটি। এরপরই একই পথে হাঁটল সৌদি আরব।

সূত্র: আল–জাজিরা

Exit mobile version