কানাডায় নিযুক্ত মান্যবর হাই কমিশনার ডক্টর খলিলুর রহমানকে বাংলাদেশ সরকার কর্তৃক ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন (আইকাও) এর স্থায়ী প্রতিনিধি নিযুক্ত করার পরিপ্রেক্ষিতে, মান্যবর হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান “ICAO” এর সেক্রেটারি জেনারেল Mr. Juan Carlos Salazar Gomez এর কাছে ৫ নভেম্বর ২০২১ তারিখে কানাডার মন্ট্রিয়লে অবস্থিত “ICAO” এর সদর দপ্তরে তার পরিচয় পত্র পেশ করেন।
পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতার অব্যবহিত পর “ICAO” এর বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও কানাডায় নিযুক্ত মান্যবর হাইকমিশনার ডক্টর খলিলুর রহমান এর সাথে সেক্রেটারি জেনারেল মিস্টার জুয়ান সালাজার গোমেজ এর একান্ত বৈঠক হয়।

উক্ত বৈঠকে “ICAO” এবং বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন সেক্টরের মধ্যে সহযোগিতার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। এক্ষেত্রে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল এর কারিগরি উন্নয়ন ও নিরাপত্তা সংশ্লিষ্ঠ বিষয়ে মান্যবর হাইকমিশনার সহযোগিতা চাইলে সেক্রেটারি জেনারেল মিস্টার জুয়ান সালাজার গোমেজ খুবই ইতিবাচক সাড়া দেন।বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল এর কারিগরি সহযোগিতা প্রদানের আলোচনার এক পর্যায়ে উক্ত বৈঠকে “ICAO” Technical Division এর পরিচালককে সেক্রেটারি জেনারেল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল এর উন্নয়নের জন্য কারিগরি সহায়তা ও নিরাপত্তার বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্র নিয়ে কাজ করার জন্য নির্দেশনা দেন।সেক্রেটারি জেনারেল মান্যবর হাই কমিশনারকে Bangabandu Sheikh Mujibur Rahman Aviation And Aerospace University (BSMRAAU)-এর কারিকুলামসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা প্রদানে আশ্বাস দেন।

পরিশেষে “ICAO” এর সেক্রেটারি জেনারেল বাংলাদেশের মান্যবর হাই কমিশনার ডক্টর খলিলুর রহমানকে আইকাও এর স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয় পত্র পেশ করার জন্য ধন্যবাদ এবং একই সাথে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন উন্নয়নে কারিগরি সহায়তা ও অন্যান্য বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদানে তার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি