Home আন্তর্জাতিক জুলিয়ান অ্যাসাঞ্জের বিয়ে বেলমার্শ কারাগারে

জুলিয়ান অ্যাসাঞ্জের বিয়ে বেলমার্শ কারাগারে

অনলাইন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে ২৩ মার্চ তাঁর বিয়ের দিন ঠিক করা হয়েছে। তাঁর বিয়েতে মাত্র চারজন অতিথি অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন।

২০২১ সালের নভেম্বরের শুরুতে বন্দি অ্যাসাঞ্জকে কারাগারে বাগ্‌দত্তা স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ।

জানা গেছে, জনপ্রিয় ব্রিটিশ ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড ডিজাইন করছেন স্টেলা মরিসের বিয়ের পোশাকের। অ্যাসাঞ্জের বাবা ও তাঁদের পূর্বপুরুষরা স্কটল্যান্ডের ছিলেন।

সে কারণে বিয়েতে জুলিয়ান অ্যাসাঞ্জ পরবেন সামরিক ধাঁচে তৈরি স্কার্টের মতো স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক। সেই পোশাকেরও ডিজাইন করেছেন ভিভিয়েন ওয়েস্টউড।

স্টেলা মরিস বলেছেন, সামগ্রিক পরিস্থিতি বিরূপ। তার পরেও আমরা বিয়ে নিয়ে খুবই উত্তেজিত। বিয়ের পরিকল্পনায় বেআইনি হস্তক্ষেপও করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

তিনি আরো বলেছেন, বিয়ের জন্য মুখিয়ে আছে জুলিয়ান। কারা কর্তৃপক্ষের কাছে আবেদন জানানোর অনেক দিন পর অবশেষে আমাদের পরিণয় হতে যাচ্ছে। সে বিদেশি একটি শক্তির ইশারায় বন্দি আছে। এছাড়া জুলিয়ানের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। এটা সম্পূর্ণরূপে একজনের জন্য অসম্মানজনক।
সূত্র: ডেইলি মেইল।

Exit mobile version