Home আন্তর্জাতিক নারীরা হিজাব পরছেন কি না দেখতে ক্যামেরা বসাচ্ছে ইরান!

নারীরা হিজাব পরছেন কি না দেখতে ক্যামেরা বসাচ্ছে ইরান!

অনলাইন ডেস্ক : সঠিক বিধান মেনে নারীরা হিজাব পরছেন কি না সেই বিষয়ে নজর রাখতে এবার পাবলিক প্লেসে ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। গতকাল শনিবার ইরান পুলিশের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

যদি হিজাবহীন অবস্থায় কাউকে চিহ্নিত করা হয়, তাকে সতর্ক করে সঙ্গে সঙ্গে বার্তা পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ। হিজাব আইন যথাযথ বাস্তবায়ন করার উদ্দেশ্যেই এই ক্যামেরা বসানো হয়েছে বলেও জানিয়েছে তারা।

গত বছর কুর্দি মেয়ে মাহশা আমিনি সঠিক নিয়মে হিজাব না পরার অপরাধে ইরানের নীতি পুলিশের হাতে গ্রেপ্তার হন। সেই পুলিশ হেফাজতেই মারা যান এই কুর্দি নারী। এরপর ইরানজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে।

এরপর গতকাল শনিবার বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এখন থেকে কঠোরভাবে হিজাব পরার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।

সূত্র : রয়টার্স

Exit mobile version