Home আন্তর্জাতিক বাংলাদেশি জনগণকে অভিনন্দন জানালো জাতিসংঘ

বাংলাদেশি জনগণকে অভিনন্দন জানালো জাতিসংঘ

অনলাইন ডেস্ক : অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। আগামীর বাংলাদেশে উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাসও দিয়েছে সংস্থাটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় শুক্রবার (১৩ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান।

এ ছাড়া বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন দেশ ও রাষ্ট্রনেতারা। একইসঙ্গে নিরঙ্কুশ জয়লাভ করা বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকেও অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক মহল।

Exit mobile version