Home জাতীয় বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশ ও ভারত থেকে যাত্রী প্রবেশ নিষিদ্ধ করেছে ইতালি। বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিটা দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তিনি বলেন, ‘গত ১৪ দিনের মধ্যে যারা বাংলাদেশে ছিলেন বা অবস্থান করেছেন তাদের ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে না।’

তবে, ২০২১ সালের ২৫ এপ্রিলের আগে যারা ইতালির বাসিন্দা হয়েছেন, তারা বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে, তাদের করোনা নেগেটিভ সনদ থাকতে হবে এবং ইতালীয় কর্তৃপক্ষের নির্ধারিত স্থানে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

মঙ্গলবার রাতে এক অধ্যাদেশে দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্পারান্সা স্বাক্ষর করার পর থেকেই এ আদেশ কার্যকর হয়েছে। এতে বলা হয়, গত ১৪ দিন ভারত কিংবা বাংলাদেশে অবস্থান করেছেন এমন কোন যাত্রীকে ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে না। ভারত এবং বাংলাদেশের করোনা পরিস্থিতির ওপর তাদের ইতালি সরকার নজর রাখছে বলেও জানানো হয়।

Exit mobile version