Home আন্তর্জাতিক বিক্ষোভের মধ্যেই ইরানি মুদ্রার রেকর্ড পতন

বিক্ষোভের মধ্যেই ইরানি মুদ্রার রেকর্ড পতন

অনলাইন ডেস্ক : রানের মুদ্রা রিয়াল মঙ্গলবার রেকর্ড সর্বনিম্নে নেমে এক মার্কিন ডলারের বিপরীতে ১৫ লাখ রিয়ালে দাঁড়িয়েছে বলে ইরানি মুদ্রা পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলো জানিয়েছে। রিয়ালের ক্রমাগত অবমূল্যায়ন থেকে সৃষ্ট বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ার কয়েক সপ্তাহ পর এই পতন দেখা গেল।

মুদ্রা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বনবাস্ট.কমের তথ্য অনুযায়ী, চলতি মাসে রিয়াল তার মূল্যের প্রায় ৫ শতাংশ হারিয়েছে।

ইরানের সদ্য নিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি মঙ্গলবার বলেন, ‘বৈদেশিক মুদ্রা বাজার স্বাভাবিক গতিতেই চলছে।

গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক পরিবর্তনের দাবিতে রূপ নেয়। এতে ইরানের ধর্মীয় শাসনব্যবস্থা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় বৈধতা সংকটে পড়ে।

নিরাপত্তা বাহিনী এই অস্থিরতা দমন করে, যা চলতি মাসের শুরুতে স্তিমিত হয়। এই দমন অভিযান ছিল ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে রক্তক্ষয়ী বলে বিবেচিত।

Exit mobile version