Home আন্তর্জাতিক বিশ্বজুড়ে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বিশ্বজুড়ে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করায় মার্কিন সুপ্রিম কোর্টের ওপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে বিদেশি শক্তিকে সহায়তার অভিযোগও তুলেছেন। উচিত জবাব দিতে প্রেসিডেনশিয়াল পাওয়ার খাটিয়ে বিশ্বজুড়ে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিশ্বের সব দেশের ওপর শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে সইও করেছেন তিনি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। পোস্টে ট্রাম্প লেখেন, সকল দেশের ওপর শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছি। দ্রুতই দেশগুলোর ওপর আরোপ করা শুল্ক কার্যকর করা হবে।

এর আগে, স্থানীয় সময় শুক্রবার সকালে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক আইনের আওতায় ট্রাম্পের বিশ্বজুড়ে ওপর শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করে রায় দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। পাল্টা জবাবে শুধু নতুন করে শুল্ক আরোপ করেই ক্ষান্ত হননি। আদালতকে চ্যালেঞ্জ জানিয়ে, ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার কিছু বাণিজ্যিক শর্তের তদন্ত শুরুর ঘোষণাও দিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে এমন সব পণ্যের ওপর এরইমধ্যে যে অতিরিক্ত শুল্ক আরোপ করা আছে সেগুলো বহাল থাকবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

Exit mobile version