Home বিনোদন মধ্যরাতে রহস্যময় পোস্ট অমিতাভের

মধ্যরাতে রহস্যময় পোস্ট অমিতাভের

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় জীবনের নানা বিষয়ে কথা বলেন। এবার জীবনের স্ট্রাগল থেকে নীরবে কাটানো সময় নিয়ে মনের কথা তুলে ধরলেন তিনি। অভিনেতা মাঝেমধ্যেই তার বাবা প্রয়াত হরিবংশ রাই বচ্চনের লেখা থেকে কিছু কথা শেয়ার করেন।

যা হয়তো সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অথবা জীবনের কিছু ঘটনার সঙ্গে মিলে যায়। বাবার সঙ্গে কথোপকথনের কিছু মুহূর্ত তুলে ধরেছেন অমিতাভ। জীবন এবং স্ট্রাগল নিয়ে বাবার ভাবনা প্রসঙ্গে অভিনেতা লিখেছেন, ‘আমার বাবা বলতেন, জীবন হলো সংগ্রামে পরিপূর্ণ। তিনি নিজেও দীর্ঘদিন ধরেই স্ট্রাগল করেছেন। জীবন থাকলে সংগ্রামও তো থাকবেই।’

অভিনেতা লিখেছেন, ‘ফিরাক গোরখপুরীজি ছিলেন এলাহাবাদের বাসিন্দা। বাবার খুব ভালো বন্ধু ছিলেন। তার কবিতা ছিল সামাজিক ব্যবস্থা, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ঠিক বাবার মতোই। যিনি কোনোদিন জাতপাত নিয়ে ভাবেননি। তবে তাদের আবেগে ছিল অনেকটা মিল।’

মঙ্গলবার রাত ৪ টার সময় পোস্টটি করেন অমিতাভ। একইসঙ্গে তিনি রাতের নীরবতার মধ্যে যে প্রবল শক্তি আছে, সে কথাও উল্লেখ করেছেন।

অমিতাভের কথায়, ‘৩ ফেব্রুয়ারি, ২০২৬। এখন প্রায় ৪ টা বাজে। আমি রাতের নীরবতায় আচ্ছন্ন। সারাদিন ধরে আপনার মনে যে চিন্তাভাবনা আসতে থাকে তার চেয়ে নীরবতার জোর আরও অনেকটা বেশি। প্রশান্তির এক সতেজ মুহূর্ত। যতক্ষণ না আপনি সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ছেন।’

একইসঙ্গে এই সুন্দর পৃথিবীর কথা উল্লেখ করে অমিতাভ লিখেছেন, ‘কী অসাধারণ একটা পৃথিবীতে আমরা বাস করি। যেখানে ৮.২ বিলিয়ন মানুষের বিকল্প পেশা হলো সাংবাদিকতা, যোগাযোগ স্থাপন করা, মতামত তৈরি করা, ও তথ্য আদান-প্রদান ইত্যাদি।’

Exit mobile version