অনলাইন ডেস্ক : ভারতের রাজস্থানের পর এবার উত্তরাখণ্ড সরকারও মিউকরমায়োসিস বা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করল উত্তরাখণ্ড। স্বাস্থ্য সচিব পঙ্কজ কুমার জানিয়েছেন, রাজ্যে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
দেশটির কেন্দ্রের গাইডলাইন মেনে রাজ্য সরকার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী আইন, ১৮৯৭ এর আওতায় ফেলা হয়েছে। শনিবার উত্তরাখণ্ডে ৬৪ জন মিউকরমায়োসিসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। পান্ডে জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাসকে চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য রোগ হিসাবে ঘোষণা করা হয়েছে। কারণ অনেকেই করোনা সংক্রমণের পরে এই রোগে আক্রান্তে হচ্ছেন।
শনিবার দেশটির রাজ্য সরকার একটি নির্দেশনা জারি করে। সেখান ব্ল্যাক ফাঙ্গাস রোগীদের চিকিৎসার জন্য আম্ফোটেরিসিন বি ওষুধের ব্যবহারের কথা বলা হয়। অ্যামফোটেরিকিন বি কেবলমাত্র সরকারি মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পাওয়া যাবে। এছাড়া করোনা রোগীদের সেবা দেওয়া হাসপাতালগুলিতেও এই ওষুধ সরবরাহ করা হবে।
রাজস্থানে একশোরও বেশি মানুষের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ রাজ্যে মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকেও ‘মহামারী’ হিসেবে ঘোষণা করেছে রাজস্থান সরকার। রাজস্থানের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জেলায় ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে।
