অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র দেশগুলোর পন্য পরিবহনে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শুক্রবার (২৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসি জানিয়েছে, হরমুজের যেকোনো করিডোর ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র ও সমর্থক দেশগুলোর বন্দরে যে কোন পন্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এই জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করা যেকোনো জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাদের নৌবাহিনীর সতর্কবার্তার পর বিভিন্ন দেশের তিনটি কন্টেইনারবাহী জাহাজকে প্রণালিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।
যদিও এর আগে উত্তেজনার মধ্যেও সীমিত ক্ষেত্রে নমনীয়তা দেখিয়েছে তেহরান। শান্তি আলোচনায় সদিচ্ছার অংশ হিসেবে এর আগে পাকিস্তানের ১০টি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল।






