অনলাইন ডেস্ক : ১ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় কমিটি। শনিবার (৪ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।
সিসিইএ কমিটির ৩টি প্রস্তাবের সবকটি অনুমোদন করা হয়েছে। তবে ক্রয় কমিটিতে শুধু ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্লান্ট’-এর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যদিও এর প্রস্তাবে ছিল ৫ লাখ টন ডিজেল ক্রয়ের কথা। বাকি দুটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।
বাকি ২টি প্রস্তাবের মধ্যে ছিল, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন ক্রয় এবং মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়।
এছাড়া টেবিল উপস্থাপন করা হয়েছে ২ কার্গো এলএনজি ক্রয়ের ১টি প্রস্তাব। যা সিসিজিপি কর্তৃক ‘আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’-এর অনুকূলে অনুমোদন দেয়া হয়েছে।
