আত্মঘাতী গোলে প্রথম জয়ের অপেক্ষা বাড়ল মিসরের
ছবি সংগৃহীত: ফাইল ছবি
ম্যাচে ৬৫ মিনিট পর্যন্ত ১–০ গোলে এগিয়ে ছিল মিসর। কিন্তু পরের মিনিটে কী হলো কে জানে! রোমেলু লুকাকুর বদলি হয়ে নামার প্রভাব বলতে পারেন কেউ কেউ। বেলজিয়াম তারকা নামার ২৩ সেকেন্ডের মধ্যে আত্মঘাতী গোল করে বসে মিসর!
শেষ পর্যন্ত মোহাম্মদ হানির আত্মঘাতী এই গোলেই বিশ্বকাপে প্রথম জয় হাতছাড়া হয় আফ্রিকার দলটির। ইউরোপের অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামের বিপক্ষে ১–১ গোলের এই ড্রয়ে মিসরের জয় না পাওয়ার আক্ষেপ হবেই।