বিনোদন

সংসার ভাঙল নাগিনখ্যাত অভিনেত্রীর; ভক্তদের প্রতি যে অনুরোধ করলেন মৌনি

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Friday, May 15, 2026 110

বিনোদন ডেস্ক : কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউড অভিনেত্রী মৌনি রায়ের ঘর ভাঙছে। ইনস্টাগ্রামে মৌনি ও সুরজ একে অপরকে আনফলো করলে বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এক বিবৃতির মাধ্যমে নিজেদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন এ তারকা।

 

বিবৃতির শুরুতেই সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে মৌনি ও সুরজ বলেন, ‘গণমাধ্যমের একটি নির্দিষ্ট অংশের পক্ষ থেকে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনধিকার চর্চায় আমরা মর্মাহত। আমরা জানাতে চাই যে, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়গুলোকে ব্যক্তিগতভাবে সমাধানের জন্য আমরা সময় নিচ্ছি।’

 

নিজেদের সম্পর্ক নিয়ে ছড়ানো নানা গুজবের কড়া সমালোচনা করে তারা আরও বলেন, ‘আমাদের ব্যক্তিগত জীবনকে মুখরোচক করার জন্য কিছু কাল্পনিক গল্প এবং চরম মিথ্যা ছড়ানো হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে মোটেও মেলে না। আমাদের ব্যক্তিগত কথা বিবেচনা করে আমরা পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মাধ্যমে আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

 

এ মুহূর্তে আমরা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ কঠিন সময়টি পার করার চেষ্টা করছি। আগামী দিনগুলোয় আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা করব।’

 

বিবৃতিতে ভক্ত এবং সংবাদমাধ্যমের উদ্দেশে তারা লিখেছেন, ‘সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের গোপনীয়তার প্রতি সম্মান রাখুন। আমাকে ও সুরজকে নিয়ে কোনো মিথ্যা গল্প ছড়াবেন না। এ কঠিন সময়ে আপনাদের সবার কাছ থেকে আমরা গোপনীয়তা প্রত্যাশা করছি। সব মিডিয়া হাউসের কাছে বিনীত অনুরোধ, দয়া করে এগুলো বন্ধ করুন।’

 

২০১৯ সালে দুবাইয়ে থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে মৌনি ও সুরজের পরিচয় হয়। সেখান থেকেই সম্পর্কের শুরু। এরপর ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় জমকালো আয়োজনে মালাবদল করেন তারা। মালয়ালি এবং বাঙালি—দুই রীতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল।

এই বিভাগের আরও খবর