ই-পেপার

সার্চ ইঞ্জিনে নতুন ধারার পরিষেবা

দিনবদলের সমীকরণে বদলে যেতে চলেছে আগের সব ধ্যান-ধারণা।

আপডেট: ১২ জুলাই ২০২৬, ২২:২৭
৪ ভিউ
সার্চ ইঞ্জিনে নতুন ধারার পরিষেবা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দিনবদলের সমীকরণে বদলে যেতে চলেছে আগের সব ধ্যান-ধারণা। সার্চ ইঞ্জিনেও এর প্রভাব পড়তে শুরু করেছে এরই মধ্যে।

এতদিন গুগলে সার্চ ব্যবহার মানেই ছিল কোনো প্রশ্ন বা কনটেন্ট লিখে সেটি সার্চ করা। এরপর কয়েকটি ওয়েবসাইট খুলে তার উত্তর খুঁজে বের করা। কিন্তু চলতি বছরের গুগল আই/ও-এর সংস্থা বলছে, অনেক বেশি স্মার্ট হতে চলেছে আগামী দিনের এই সার্চ ইঞ্জিন।

ঝটপট কাজ করতেও সহায়তা করবে। নতুন এআই প্রযুক্তির ফলে সার্চের ফল পাওয়ার সময় আগের তুলনায় অনেক দ্রুত হবে।

ছবি, ভিডিও, পিডিএফ বা ক্রোম ব্রাউজারে দৃশ্যমান ট্যাব দিয়েও সার্চ করা যাবে। সাড়া-জাগানো আকর্ষণ হলো এআই সার্চ এজেন্ট। ধরা যাক, কেউ কোনো গাড়ি ভাড়া খুঁজছেন। এ কাজে এখন বারবার ওয়েবসাইট ঘাঁটার প্রয়োজন হবে না। নিজে থেকেই এসব তথ্য নজরে রাখবে ও নতুন আপডেট এলেই অনুসন্ধানকারীকে তা জানিয়ে দেওয়া হবে। ঘর সাজানোর গৃহসামগ্রী, ইলেকট্রনিক গ্যাজেট বা অন্যসব পরিষেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে সহায়ক হবে এআই। অনেক কাজ নিজে থেকেই সম্পাদনা করে দেবে গুগল সার্চ। জটিল বিষয় বোঝানোর জন্য এআই চার্ট, গ্রাফ বা সহজ ছবি তৈরি করে দিতে পারবে। আগ্রহীর ইচ্ছামতো হিসাব রাখার মতো কাজেও ড্যাশবোর্ড তৈরি করে সহায়তা করবে।

যে কারও অনুমতি থাকলে জিমেইল, গুগল ক্যালেন্ডার ও গুগল ফটোজের সঙ্গে যুক্ত হয়ে পুরোনো ইমেইল, জরুরি দিনক্ষণ বা নির্দিষ্ট ছবি কয়েক সেকেন্ডেই খুঁজে দিতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, গুগল সার্চ এখন আর শুধু সার্চ ইঞ্জিন নয়। আগামী দিনে এটি এমন কৃত্রিম বুদ্ধিমত্তার পথপ্রদর্শক হয়ে উঠতে চলেছে, যা শুধু তথ্য অনুসন্ধানের চাহিদা পূরণ করবে না; বরং দিনযাপনের অনেক কাজ সহজ করে দেবে।