নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায়....
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, পরাজিত ও পলাতক শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের মতো দূরবর্তী স্থানেও তাঁর অনুসারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিয়ে যাচ্ছেন বলে তিনি মনে করেন। ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর ভাষায়, ‘লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা’ যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনার বলে মন্তব্য করেন তিনি।