বিনোদন ডেস্ক : রাশিয়া থেকে তুরস্কের পথে সালমান খান ও ক্যাটরিনা কাইফ। প্রাক্তন বান্ধবীর সঙ্গে এতদিনের বিদেশ সফরে কি অস্বস্তিতে পড়েছেন সালমানের বর্তমান বান্ধবী লুলিয়া ভন্তুর। ইনস্টাগ্রামে লুলিয়ার পোস্ট দেখে কিছুটা সেরকমই অনুমান করছেন নেটিজেনরা। না হলে হঠাত রোমানিয়া থেকে ইস্তানবুল চলে গেলেন কেন লুলিয়া, প্রশ্ন নেটিজেনদের। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলছিল ‘টাইগার থ্রি’ ছবির শ্যুটিং। পাঁচদিনের শুটিং ইতিমধ্যেই শেষ। বেশ কিছুদিন ধরেই রাশিয়ার রাস্তায় দেখা মিলেছে সালমান ও ক্যাটরিনার। তাদের সেই ছবিতে সরগরম নেটদুনিয়া।
বিদেশের মাটিতে কোন ফ্যানকেই নাকি খালি হাতে ফেরাচ্ছেন না সালমান। ছবিতে তার লুকও ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়। রাশিয়ার পর এবার ইস্তানবুলে শুরু হবে ছবির শুটিং। ক্যাটরিনাকে সঙ্গে নিয়েই ইস্তানবুল যাচ্ছেন সালমান। ক্যাটরিনার সঙ্গে তার প্রেম একসময় বিটাউনের অন্যতম চর্চিত বিষয় ছিল। সালমানের ঘনিষ্ট মহল থেকে জানা যায়, ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপের পর লুলিয়ার সঙ্গে সম্পর্কে আছেন। এবার কি তাহলে প্রাক্তন ও বর্তমান বান্ধবীর সঙ্গে একই ফ্রেমে কি ধরা দেবেন ভাইজান! সেদিকেই তাকিয়ে নেটদুনিয়া।
