Home বিনোদন বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্ট্যাটাসের পর লাইভে এসে যা বললেন চমক

বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্ট্যাটাসের পর লাইভে এসে যা বললেন চমক

বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে আলোচনায় থাকলেও মনোনয়ন পাননি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। এরপর আসেন ফেসবুক লাইভেও।

সোমবার (২০ এপ্রিল) বিকাল ৩টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে চমক কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান।

অভিনেত্রী লেখেন, ‘কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন!’

নিজের রাজনৈতিক যাত্রা প্রসঙ্গে চমক বলেন, ‘আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগীতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’Politics

দেশ ও মানুষের জন্য কাজ করার প্রত্যয় জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’

রাজনীতির নতুন এই পথচলায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করে তিনি বলেন, ‘আমার রাজনীতির এই নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’

Exit mobile version