Home আন্তর্জাতিক ক্যালিফোর্নিয়ায় গোলাগুলি, নিহত অন্তত ৬

ক্যালিফোর্নিয়ায় গোলাগুলি, নিহত অন্তত ৬

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। রোববার স্থানীয় সময় ভোরের দিকে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্যাক্রামেন্টো পুলিশ জানিয়েছে।

ভোরে স্যাক্রামেন্টোর একটি রেস্তোরাঁ ও বার লোকজনে পরিপূর্ণ ছিল- এমন সময় হঠাৎ স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি শুরু হয়। লোকজন রাস্তায় পালিয়ে যায়। পরে শহর কর্তৃপক্ষ ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স পাঠায়।

গোলাগুলির ঘটনার পর স্যাক্রামেন্টোর ৯ ও ১৩ নম্বর সড়ক বন্ধ করে দেয় পুলিশ। ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ওই এলাকা এড়িয়ে চলতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশি উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

Exit mobile version