Home বিনোদন নিমন্ত্রণপত্র ভাইরাল, উদয়পুরে বিয়ের গুঞ্জন বিজয়–রাশমিকার

নিমন্ত্রণপত্র ভাইরাল, উদয়পুরে বিয়ের গুঞ্জন বিজয়–রাশমিকার

বিনোদন ডেস্ক : দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে আবারও বিয়ের গুঞ্জন জোরালো হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কথিত বিয়ের একটি আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সম্পন্ন হবে। এরপর ৪ মার্চ ২০২৬ হায়দরাবাদে আয়োজন করা হবে সংবর্ধনা অনুষ্ঠান।

তবে এখন পর্যন্তও বিজয় বা রাশমিকার পক্ষ থেকে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে আমন্ত্রণপত্রটির সত্যতা নিয়েও প্রশ্ন রয়েছে।

এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর থেকেই এই জুটিকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও দুজনেই ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেন।

এখন দেখার বিষয় ভাইরাল হওয়া বিয়ের কার্ডটি সত্যি কি না, নাকি এটি কেবলই আরেকটি গুঞ্জন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Exit mobile version