দীর্ঘ এক বছরেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা নেয়ার
ছবি সংগৃহীত: ফাইল ছবি
বিনোদন ডেস্ক : দীর্ঘ এক বছরেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা নেয়ার পর দেশে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অভিনেতা সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে দেশে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ের জামাই আরিফুল ইসলাম কলিন্স।
ইলিয়াস কাঞ্চনকে বেশ কালন্ত দেখা যাচ্ছিল। তিনি হুইলচেয়ারে দেশে ফিরেছে অভিনেতা। বিমানবন্দরে উপস্থিত স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। শরীরও ভালো আছে। সবার কাছে আমার জন্য দোয়া চাই। আমিও সবার জন্য দোয়া করছি।
ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর ২০২৫ সালের এপ্রিলে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এই বরেণ্য অভিনেতা। একই বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসকদের মতে, ঝুঁকির কারণে টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব হয়নি। ।
‘নিরাপদ সড়ক চাই’র ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ জানান, আগামী ১৪ আগস্টের আগেই ইলিয়াস কাঞ্চনকে আবার লন্ডনে ফিরতে হবে। কারণ, ১৫ আগস্ট তার পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা নির্ধারিত রয়েছে। ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত এক বছরে ৬০টি কেমোথেরাপি নিয়েছেন। লিটন এরশাদ বলেন, এতদিন চিকিৎসা চললেও উন্নতি হয়নি।
প্রসঙ্গত, বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে ইলিয়াস কাঞ্চন অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা। দেশের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ে বিশেষ অবদানের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে সামাজিক সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন।