ই-পেপার

কানাডার বেলভিলে ইহুদি উপাসনালয়ের বাইরে গুলি, পুলিশ কর্মকর্তা ও হামলাকারী গুলিবিদ্ধ

আহত পুলিশ কর্মকর্তা কনস্টেবল জেফ স্মিথ বেলভিলে

আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:০২
৬ ভিউ
কানাডার বেলভিলে ইহুদি উপাসনালয়ের বাইরে গুলি, পুলিশ কর্মকর্তা ও হামলাকারী গুলিবিদ্ধ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আহত পুলিশ কর্মকর্তা কনস্টেবল জেফ স্মিথ বেলভিলে পুলিশ সার্ভিসে ১৩ বছরের অভিজ্ঞ কর্মকর্তা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ২৯ বছর বয়সী শন ওয়ার্ড, কুইন্টি ওয়েস্টের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে; তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সময় সিনাগগের ভেতরে ইওম কিপুরে প্রার্থনার জন্য প্রায় ২৫ জন মানুষ জড়ো হয়েছিলেন। গুলির শব্দ শুনে তারা মেঝেতে শুয়ে পড়েন এবং দরজা বন্ধ করে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করেন। সিনাগগের সভাপতি নরম্যান ওয়েডাম জানিয়েছেন, গুলির সময় কয়েকটি গুলি ভবনের জানালার দিকে এসে লাগে। তবে ভেতরে থাকা কোনো উপাসনাকারী আহত হননি।

এস আই ইউ এর প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনায় প্রায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। আশপাশের কয়েকটি বাড়ি, গাড়ি ও অন্যান্য স্থাপনায় গুলির চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় সিনাগগ বা ইহুদি সম্প্রদায়কেই সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। তবে ইওম কিপুর এর প্রার্থনার সময় সিনাগগের কাছেই এ ধরনের গোলাগুলির ঘটনায় স্থানীয় ইহুদি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি হেট ক্রাইম কি না, সেটিও তদন্তের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঘটনার পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড পৃথকভাবে ঘটনার নিন্দা জানিয়েছেন। নিরাপত্তার অংশ হিসেবে টরন্টো ও আশপাশের এলাকায় সিনাগগসহ বিভিন্ন উপাসনালয়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

ঘটনাটি সিনাগগকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা বা হেট ক্রাইম ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং প্রত্যক্ষদর্শী বা যাদের কাছে ঘটনার ছবি কিংবা ভিডিও রয়েছে, তাদের তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।