ই-পেপার

লং মার্চ-মিছিল না করে আলোচনায় আসুন: চিফ হুইপ

রাজপথে লং মার্চ-মিছিল না করে সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, লং মার্চ করে সব সমস্যার সমাধান করা গেলে সবার আগে প্রধানমন্ত্রীই তা করতেন।

আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ২২:১৬
১০ ভিউ
লং মার্চ-মিছিল না করে আলোচনায় আসুন: চিফ হুইপ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

রোববার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আসন্ন কপ সম্মেলন নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলকে সরকারের সমালোচনা না করে বৈশ্বিক সমস্যা সমাধানে সরকারের পাশে থাকার আহ্বান জানান চিফ হুইপ। একই সঙ্গে পাঁচ মাসের মধ্যেই দেশকে অস্থিতিশীল করতে কারা রাজপথে নামছে, সে বিষয়ে তরুণদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ন্যায্য দাবিগুলো তুলে ধরেন চিফ হুইপ।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যায় বাংলাদেশ ন্যায়বিচার চায়। এর প্রভাবে দেশের জমি নষ্ট হচ্ছে এবং উত্তরবঙ্গের জমি মরুভূমির মতো হয়ে যাচ্ছে। এতে মানুষের মৃত্যু হচ্ছে এবং অনেকে দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছেন।

নুরুল ইসলাম মনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান ১ শতাংশেরও কম। অথচ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।