ই-পেপার

মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে

আন্তর্জাতিক বাজারে গতকাল মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে।

আপডেট: ১০ জুলাই ২০২৬, ২৩:৩৫
৩ ভিউ
মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক বাজারে গতকাল মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে।

অপরিশোধিত জ্বালানি তেলসহ অন্য ভোজ্যতেলের দাম বাড়ায় পাম অয়েলের বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগামী সেপ্টেম্বরে সরবরাহের জন্য প্রতি টন পাম অয়েলের দাম ৬ রিঙ্গিত বা দশমিক ১৩ শতাংশ বেড়েছে। এতে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৬১৫ রিঙ্গিত বা ১ হাজার ১৩২ ডলার। খবর বিজনেস রেকর্ডার