ই-পেপার

নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত

কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের কথা নিশ্চয়ই মনে

আপডেট: ১২ আগস্ট ২০২৬, ২০:৩০
৯ ভিউ
নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের কথা নিশ্চয়ই মনে পড়ে। এ অনুষ্ঠানের কথা মনে হলে সবার আগে চোখের সামনে যার ছবি ভেসে ওঠে তিনি বলিউড তারকা অমিতাভ বচ্চন। দীর্ঘদিন ধরে একাই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। শিগগিরই শুরু হতে যাচ্ছে এর ১৪তম সিজন। আর এমন সময় সামনে এল নতুন তথ্য।

এবার নাকি ‘কৌন বানেগা ‘ক্রোড়পতি’র সঞ্চালনার ভূমিকায় দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিগ বি নাকি অনুষ্ঠানটির শুটিং শুরু করেছেন। আবার শোনা যাচ্ছে, অনুষ্ঠানটি মাধুরী উপস্থাপনা করবেন! তাহলে প্রকৃত সত্য কোনটি?

জানা গেছে, অনুষ্ঠানটির হিন্দি সংস্করণ অমিতাভ বচ্চনই সঞ্চালনা করবেন। তবে কিছুদিনের মধ্যেই ‘কৌন বানেগা ক্রোড়পতি’র মারাঠি সংস্করণ শুরু হতে যাচ্ছে। সেটিই সঞ্চালনা করবেন এই বলিউড অভিনেত্রী।

এর আগে অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন স্বপ্নীল জোশি, সচিন খেরেকর, নাগরাজ মজুলের মতো অভিনেতারা। এবারই প্রথম কোনো অভিনেত্রী অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব নিতে যাচ্ছেন। যা তার ক্যারিয়ারে নতুন ইতিহাস। আর সেই সুখবর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নিজেই জানিয়েছেন মাধুরী।

সবুজ রঙের শাড়ি পরে মারাঠি নারীর বেশে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন এ অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘যা কখনো হয় না, তা কখনো হবেও না। মহারাষ্ট্রের ঘরে ঘরে আলোচনা, কারণ এবার খেলাই পাল্টে যাবে। আর এবার আমি নিয়ে আসতে যাচ্ছি “কৌন বানেগা ক্রোড়পতি”।’

অভিনেত্রীকে এমন নতুন সাজে দেখতে পেয়ে দর্শকরা অবশ্য ভীষণ খুশি। নেটিজেনদের মতে, দীর্ঘ ক্যারিয়ারে এটি একটি নতুন মাইলফলক হতে যাচ্ছে তার। এ জন্য তার এই নতুন অধ্যায়ের প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, মাধুরী সবশেষ ‘মা বেহেন’ সিনেমায় অভিনয় করেছেন। এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। যা সমালোচক মহলেও ভীষণ প্রশংসিত হয়। তবে এবার একদম ভিন্ন রূপে তাকে দেখার জন্য অপেক্ষা করছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও দর্শকরা।