ই-পেপার

কটাক্ষ করায় স্ত্রীকে সতর্ক করলেন করলেন গোবিন্দ

নবীন অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে সম্পর্কের

আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৪০
৭ ভিউ
কটাক্ষ করায় স্ত্রীকে সতর্ক করলেন করলেন গোবিন্দ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : নবীন অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি বলিউড অভিনেতা গোবিন্দকে প্রকাশ্য প্ল্যাটফর্মে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেন। এতদিন নীরব থাকলেও এবার স্ত্রী সুনীতার বিতর্কিত মন্তব্য, পরকীয়ার অভিযোগ এবং অসভ্য ভাষার বিরুদ্ধে কড়া জবাব দিয়ে মুখ খুলেছেন এই বর্ষীয়ান অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নানা আলোচনার জবাবে গোবিন্দ এক দীর্ঘ ও আবেগঘন বিবৃতিতে সুনীতার ওপর ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি তার সম্মান ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিবৃতির শুরুতে গোবিন্দ তার স্ত্রীকে উদ্দেশ করে নিজের চরম অসন্তোষ প্রকাশ করে বলেন, বাইরে যে কাজগুলো আমি পাই, সেগুলো আমি করি না; আর যা আমি বর্তমানে করছি, সেখানেও আপনি হস্তক্ষেপ করছেন। যখন আপনার নিজের কাজ চলছিল—তা সেটি আপনার রান্নার শো হোক কিংবা লকডাউনের দিনগুলো—মেয়ে টিনাকে দিয়ে আপনি যেকোনো উপায়ে আমাকে সেই সব শোয়ে ডেকেছেন এবং আমার থেকে সহায়তা নিয়েছেন। যা-ই হোক, সেটি তো আপনার অধিকার ছিল।

পেশাগত জীবনের সুরক্ষায় স্ত্রী সুনীতা বাধা হয়ে দাঁড়াচ্ছেন দাবি করে গোবিন্দ অত্যন্ত ক্ষোভের সঙ্গে যোগ করেন, এখন আমি নতুন একটি ছবি শুরু করেছি, আর ঠিক এই সময়েই আপনি আমাকে মানুষের নজর থেকে নামিয়ে দিতে, বদনাম করতে এবং আমার এই কাজ বা ব্যবসা যাতে ক্ষতির মুখে পড়ে, তার জন্য কোনো চেষ্টাই বাকি রাখছেন না। কোনো দরিদ্র পরিবার থেকে যখন কেউ চলচ্চিত্রজগতে কাজ করতে আসেন, তখন তাদের এভাবে অপমানিত বা বদনাম করবেন না যাতে তারা ভয় পেয়ে যায় বা ইন্ডাস্ট্রি ছেড়ে পালাতে বাধ্য হয়।

নিজ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে এই তারকা স্পষ্ট ভাষায় জানান, ঈশ্বর আপনাকে প্রভাব, শক্তি, খ্যাতি, সম্মান এবং ধন-সম্পদ সবই দিয়েছেন। তবে তার মানে এই নয় যে, যার কাছে এসব কম রয়েছে, আপনি তাকে প্রকাশ্যে অপমান বা জাঁতাকলে পিষে মারবেন।

একই সঙ্গে বয়সের তুলনায় কম বয়সী অভিনেত্রীদের সঙ্গে পর্দায় জুটি বাঁধা প্রসঙ্গে সুনীতা যে প্রশ্ন তুলেছিলেন, তারও স্পষ্ট জবাব দেন গোবিন্দ। তিনি বলেন, বয়সের বিষয়ে আপনি যে বিষয়টি তুলছেন, সে বিষয়ে আপনাকে মনে করিয়ে দিতে চাই যে দেশের বড় বড় সব তারকারাই তাদের চেয়ে কম বয়সী তরুণীদের সঙ্গে কাজ করেছেন। এতে সেই অভিনেত্রীরা ভালো কাজ, সুনাম ও সম্মান পেয়েছেন এবং তারকারাও তরুণের চরিত্রে নিজেদের পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন। আপনি মূলত চান না যে আমাকে দর্শক তরুণ হিসেবে দেখুক।

এই কাদা ছোড়াছুড়ির পেছনে এক অদৃশ্য চক্র কলকাঠি নাড়ছে বলে বিস্ফোরক ইঙ্গিত দেন গোবিন্দ। তিনি দাবি করেন, আপনি আপনার ছোট ছোট কিছু প্রত্যাশা পূরণের চক্করে এক বিরাট ব্যবসার অপপূরণীয় ক্ষতি করছেন। আপনার পেছনে যে গ্রুপ বা ‘গ্যাং’ সক্রিয় রয়েছে, সে সম্পর্কে সবাই ভালো করেই ওয়াকিবহাল। আমি নিশ্চিত যে খুব শিগগিরই সেই সত্যিটা সবার সামনে চলে আসবে এবং সেটি আপনার নিজের জন্যও খুব একটা শোভনীয় হবে না।

তিনি সুনীতাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার মনে হয় ভবিষ্যতেও কোনো না কোনো পর্যায়ে আপনার আবার আমাকে প্রয়োজন হতে পারে। তাই দয়া করে বিভিন্ন পডকাস্টে গিয়ে এভাবে আমাকে অপমান করা বন্ধ করুন এবং নিজের সীমার মধ্যে থাকুন। আপনার কাছে আমার এটাই বিনীত প্রার্থনা।

বিবৃতির শেষ অংশে গোবিন্দ সুনীতার কথা বলার শৈলী ও ভাষার মান নিয়ে তীব্র আপত্তি তোলেন। তিনি বলেন, সুনীতাজি, ইদানীং আপনি খুব বেশি গালিগালাজ করা শুরু করেছেন। ঈশ্বর না করুন, তরুণ প্রজন্ম যদি আপনাকে দেখে এই ভাষা শেখে, তবে একদিন সবাই আপনাকে আয়না দেখাবে। আপনার আচরণ তারা অনুসরণ করবে। কাল যদি সাধারণ মানুষ আপনার সঙ্গেই সেই সব বাজে গালিগালাজ শুরু করে, তখন আমরা সবাই লজ্জিত হব। দয়া করে এটা করবেন না। মাতৃস্থানীয় ও বোনদের প্রতি ব্যবহৃত সম্মানজনক শব্দগুলোকে আপনি খুব সস্তা বানিয়ে ফেলেছেন, আপনার থেকে এটা একেবারেই প্রত্যাশিত নয়।

উল্লেখ্য, গোবিন্দ এবং নতুন অভিনেত্রী কোমল সম্প্রতি তাদের আসন্ন চলচ্চিত্র ‘রূপা’-র প্রচারণা ও প্রচারমূলক অনুষ্ঠানে একাধিকবার একসঙ্গে হাজির হওয়ার পর থেকেই বলিউডে ফের জল্পনা তুঙ্গে ওঠে। মুম্বাই বিমানবন্দরে তাদের প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল, তারও কয়েক মাস আগে সুনীতা পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে তার স্বামীর সঙ্গে কোমল নামে এক নতুন অভিনেত্রী সম্পর্কে জড়িয়েছেন। শুক্রবার ফের গোবিন্দকে ওই অভিনেত্রীর সঙ্গে প্রকাশ্যে দেখা গেলে পুরোনো অভিযোগ ও পারিবারিক কাদা ছোড়াছুড়ির বিষয়টি নতুন করে আলোচনায় চলে আসে।

সূত্র: এনডিটিভি