ই-পেপার

যুক্তরাষ্ট্রে আগ্নেয়গিরির নারকীয় গর্জন! ৫০০ ফুট উঁচুতে লাভার ফোয়ারা

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের অতিসক্রিয় ও ভয়াল আগ্নেয়গিরি

আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ২০:৫২
১১ ভিউ
যুক্তরাষ্ট্রে আগ্নেয়গিরির নারকীয় গর্জন! ৫০০ ফুট উঁচুতে লাভার ফোয়ারা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের অতিসক্রিয় ও ভয়াল আগ্নেয়গিরি কিলাউয়েয়া ফের গর্জে উঠেছে। আগ্নেয়গিরিটির চূড়ায় অবস্থিত হালিমাউমাউ ক্রেটারে হঠাৎ শুরু হয়েছে উত্তপ্ত তরল লাভার তাণ্ডব। অগ্ন্যুৎপাতের ফলে শূন্যে প্রায় ৫০০ ফুট (১৫০ মিটার) উচ্চতা পর্যন্ত রক্তিম লাভার ফোয়ারা ছেঁটানোর নজিরবিহীন দৃশ্য প্রত্যক্ষ করেছেন বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং হাওয়াইয়ান ভলকানো অবজারভেটরির (এইচভিও) পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, এই অগ্ন্যুৎপাতটি কিলাউয়েয়ার বর্তমান প্রক্রিয়ার ৫৪তম লাভা উৎক্ষেপণ পর্ব। ২৫ আগস্ট স্থানীয় সময় সকাল ১০:৩০ মিনিটে শুরু হয়ে টানা প্রায় ৯ ঘণ্টা ধরে চলে এই তাণ্ডব। উত্তরমুখী মুখ থেকে নির্গত লাভার গতি ও তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তেই চারপাশ উজ্জ্বল লাল আলোয় ভেসে যায়।

শুধুমাত্র লাভাই নয়, উৎক্ষেপণের তীব্রতায় লাভার সাথে সাথে বিষাক্ত গ্যাস, আগ্নেয় ভস্ম ও ছাইয়ের বিশাল কুণ্ডলী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭,০০০ ফুট (৫,২০০ মিটার) উঁচুতে ছড়িয়ে পড়ে। উৎক্ষেপণের সর্বোচ্চ পর্যায়ে প্রতি সেকেন্ডে প্রায় ২৬০ কিউবিক গজ (২০০ কিউবিক মিটার) তরল লাভা চারপাশের উপত্যকায় ছড়িয়ে পড়ছিল।

ভূমিতে থাকা সেন্সর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এলাকার বাতাস উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হওয়ায় আগ্নেয়গিরির ক্ষতিকর গ্যাস ও উপাদানগুলো হালিমাউমাউ ক্রেটার থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্কের ভেতরেই সম্পূর্ণ ঘটনাটি ঘটে চলায় বর্তমানে কোনো সরাসরি আবাসিক ঘরবাড়ি ক্ষয়ক্ষতির মুখে পড়েনি।