ই-পেপার

আলজেরিয়ায় শিশু আশ্রয়কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের

আপডেট: ১৬ জুলাই ২০২৬, ২১:৪৮
১৪ ভিউ
আলজেরিয়ায় শিশু আশ্রয়কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি শিশু আশ্রয়কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিট পর্যন্তও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে। অবশ্য নিহত ও আহতদের বয়স সম্পর্কে কর্তৃপক্ষ কোনও তথ্য জানায়নি।

সিভিল প্রোটেকশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

মূলত গত কয়েক দিন ধরে আলজেরিয়াজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। এ সময়ের মধ্যে এক সপ্তাহে দেশটিতে প্রায় এক হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আলজেরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী সিফি ঘরিব আলজিয়ার্সের দুটি হাসপাতালে গিয়ে অগ্নিকাণ্ডে আহতদের খোঁজখবর নিয়েছেন।

প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত একটি ছবিতে হাসপাতালের শয্যায় থাকা এক শিশুর পাশে প্রধানমন্ত্রী সিফি ঘরিবকে দেখা গেছে বলেও জানিয়েছে বিবিসি।