ই-পেপার

বেসামরিক স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার হুমকি ইরানের

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর

আপডেট: ১৬ জুলাই ২০২৬, ২২:১০
১৩ ভিউ
বেসামরিক স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার হুমকি ইরানের

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাঘারি রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের অবকাঠামোয় হামলার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী আঘাতে ধ্বংস হয়ে যাবে। এমনভাবে ধ্বংস করা হবে, যেন সেগুলোর অস্তিত্ব কখনো ছিলই না।

বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যজুড়ে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে সংঘাত নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়বে। খবর আলজাজিরা।

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাঘারি রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের অবকাঠামোয় হামলার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী আঘাতে ধ্বংস হয়ে যাবে। এমনভাবে ধ্বংস করা হবে, যেন সেগুলোর অস্তিত্ব কখনো ছিলই না।

বিবৃতিতে তিনি আরো জানান, হরমুজ প্রণালিতে কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান। তার ভাষায়, যুক্তরাষ্ট্র একটি বহিরাগত শক্তি এবং এ প্রণালিতে তাদের হস্তক্ষেপ ইরানের ‘অলঙ্ঘনীয় লাল রেখা’।

এর আগে ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান কথা না শুনলে বা আলোচনার টেবিলে না ফিরলে তাদের সেতু ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ধ্বংস করবে যুক্তরাষ্ট্র।

এদিকে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়াও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে যুদ্ধ নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়বে।

টেলিগ্রামে দেয়া এক বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে সংঘাতের পরিধি আরো বিস্তৃত হবে। ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার মূল অংশ এখনো প্রদর্শন করা হয়নি।

আকরামিনিয়া দাবি করেন, দেশের বিরুদ্ধে যেকোনো নতুন শত্রুতামূলক পদক্ষেপের জবাব পরিস্থিতি অনুযায়ী দেয়া হবে এবং তা প্রতিপক্ষের প্রত্যাশারও বাইরে যাবে। একই সঙ্গে নতুন সংঘাতের ক্ষেত্রও উন্মুক্ত হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।