ই-পেপার

নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা আটক

নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০০:৫২
৪ ভিউ
নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা আটক

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অপরাধ ডেস্ক

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকা থেকে তাঁকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাপিয়া সুলতানাকে আটক করা হয়েছে। তিনি ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। পাশাপাশি ঢাকায় বিভিন্ন সময়ে নাশকতার পরিকল্পনার সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, পাপিয়া সুলতানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে নিজের ফেসবুক আইডিতে পাপিয়া লিখেছিলেন, ‘সকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাব।’