ই-পেপার

মেঘনা-গোমতী সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি, সাময়িক বন্ধ যান চলাচল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে পুরোনো মেঘনা-গোমতী সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে। মেরামতকাজের জন্য সেতুটিতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০০:৪৮
৮ ভিউ
মেঘনা-গোমতী সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি, সাময়িক বন্ধ যান চলাচল

ছবি সংগৃহীত: ফাইল ছবি


অনলাইন ডেস্ক

এ সময় বিকল্প হিসেবে পাশের চার লেনের নতুন সেতু ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

রোববার (২২ নভেম্বর) এক খুদে বার্তায় এ অনুরোধ জানায় সওজ কর্তৃপক্ষ।

সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে পুরোনো সেতুটি পরিদর্শন করা হয়। এ সময় সেতুর বিয়ারিং প্যাডে কিছুটা ত্রুটি দেখা যায়।

তিনি জানান, মেরামতের জন্য সেতুটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার বিশেষজ্ঞ দল সেতুটি পরীক্ষা করবে। এরপর মেরামতকাজ শেষ করতে কত দিন লাগবে, তা জানা যাবে।

সওজ কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোনো সেতুটি বন্ধ থাকলেও পাশের চার লেনের নতুন সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় দিকের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গোমতী নদীর ওপর দুটি সেতু রয়েছে। পুরোনো সেতু দিয়ে চট্টগ্রামমুখী এবং নতুন সেতুর দুই লেন দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে।