ই-পেপার

ইরান যুদ্ধ নিয়ে শি-পুতিনের সঙ্গে আলোচনা করতে আগ্রহী ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও

আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫
৩৭ ভিউ
ইরান যুদ্ধ নিয়ে শি-পুতিনের সঙ্গে আলোচনা করতে আগ্রহী ট্রাম্প

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের অবসরে দুই নেতার সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পুতিন ও শি চিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য বৈঠক বেশ আকর্ষণীয় হবে। সেখানে পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধের প্রচেষ্টাও আলোচনায় স্থান পাবে বলে জানান তিনি।

এ সময় ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের অগ্রগতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তার দাবি, অভিযান ভালোভাবেই এগিয়ে চলছে।

ইরানে স্থল ও নৌপথে সরবরাহ বন্ধ রাখতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন আয়রন গেট’ পরিচালনা করছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই অভিযানের ফলে স্থলপথে দেশটিতে কোনো সরবরাহ প্রবেশ করতে পারবে না। একইভাবে নৌ অবরোধের কারণে জলপথেও সরবরাহ বন্ধ রয়েছে।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেকের সদস্যদেশ ২১টি। অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই জোটের সদস্য। সংস্থাটির নেতারা প্রতিবছর আয়োজিত সম্মেলনে অংশ নেন।