ই-পেপার

বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চি‌ঠি

কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

আপডেট: ২৪ জুলাই ২০২৬, ২১:২৮
৯ ভিউ
বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চি‌ঠি

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণাল জানায়, ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন তারা।

বৈঠককালে খালিলুর রহমান কাতারের আমিরের উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর লেখা একটি চিঠি হস্তান্তর করেন। ওই চিঠিতে বাংলাদেশে কাতারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।