ই-পেপার

বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাসের

আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪
৯ ভিউ
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাসের পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী লঞ্চের সর্বনিম্ন ভাড়াসহ দূরপাল্লার ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। এছাড়া লঞ্চের বর্তমান সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধিসহ সবকিছু বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় রেখে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া সর্বনিম্ন ভাড়া আগে ৩২ টাকা ছিল। বর্তমানে তা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সড়ক পরিবহন মন্ত্রণালয় বাসভাড়াও বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল।