ই-পেপার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে...

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য কমেছে।

আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১
৮ ভিউ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে...

ছবি সংগৃহীত: ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য কমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৪৫ দশমিক ৪৮ মিলিয়ন বা প্রায় ৩৬ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেইন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসী স্বাক্ষরিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে গর্ব করে: চরমোনাই পীর

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুযায়ী, একই সময়ে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ২৯৮ দশমিক ২৩ মিলিয়ন বা প্রায় ৩১ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

এর আগে ২০ সেপ্টেম্বর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

অর্থাৎ, ২০ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ কমেছে প্রায় ১৬৩ মিলিয়ন বা ১৬ কোটি ৩ লাখ ডলার। একই সময়ে বিপিএম-৬ হিসাবেও রিজার্ভ কমেছে প্রায় ১৫৫ মিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর—এই তিন দিনেই প্রবাসীরা ১৩ কোটি ডলার পাঠিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে ১৮৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।