ই-পেপার

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

বিগ ব্যাশ লীগ (বিবিএল) এবং ওমেন্স বিগ ব্যাশ লীগে

আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৪
১২ ভিউ
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ছবি সংগৃহীত: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশ লীগ (বিবিএল) এবং ওমেন্স বিগ ব্যাশ লীগে (ডব্লিউবিবিএল) বেসরকারিকরণের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যা অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় একটি পরিবর্তন আনল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মেলবোর্ন স্টার্স এবং মেলবোর্ন রেনিগেডস দল দুটিকে একীভূত করার বিতর্কিত সিদ্ধান্তের ঠিক কয়েক মাস পরেই এলো এই সিদ্ধান্ত।

সিএ চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেছেন, আন্তর্জাতিক সূচি, খেলোয়াড়দের প্রাপ্যতা, বিবিএলের স্যালারি, ক্যাপ এবং ব্র্যান্ডিং প্রস্তাবের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ান ক্রিকেটের হাতেই থাকবে।

বেয়ার্ড আরো বলেন, ‘বিগ ব্যাশ লীগে বেসরকারি বিনিয়োগের দরজা খুলে দেওয়ার মাধ্যমে, ক্রিকেট অস্ট্রেলিয়া খেলার দীর্ঘমেয়াদি ভবিষ্যৎকে শক্তিশালী ও সুরক্ষিত করতে একটি সুচিন্তিত পদক্ষেপ নিচ্ছে।

এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যার পেছনে কয়েক মাসের বিশ্লেষণ, আলোচনা এবং পারস্পরিক সহযোগিতা জড়িয়ে ছিল বলে যোগ করেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমরা এমন একটি পথের দিকে এগিয়ে যাচ্ছি যা আমাদের বিশ্বাস মতে এই দেশে ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত করার, বিগ ব্যাশকে আরো শক্তিশালী করবে।’