বেশ কয়েক সপ্তাহের স্থিতি অবস্থার পর ইরানে আবার
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বেশ কয়েক সপ্তাহের স্থিতি অবস্থার পর ইরানে আবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।দেশটির সামরিক গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে ড্রোনের মাধ্যমে দুইটি মিসাইল লঞ্চ সাইট নিশানা করা হয়। এতে ইরানের অন্তত দুই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
রোববার (৩০ আগস্ট) ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।ইরানের সামরিক সূত্র বলছে, জর্ডানের মার্কিন ঘাঁটি থেকে এই হামলা চালানো হয়।
এদিকে লারাক দ্বীপে হামলার তীব্র নিন্দা জানিয়ে চরম প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি)। বাহিনীর দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই হামলার জন্য দায়ী করা হয়ে।
আইআরজিসি-র বিবৃতিতে বলা হয়,'মার্কিন-জায়নবাদী শত্রু তাদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে চরম হতাশ। একইসঙ্গে আঞ্চলিক দেশগুলোর কাছেও তাদের গ্রহণযোগ্যতা এখন তলানিতে। এই সংকট ঢাকতে তারা লারাক দ্বীপে এই আগ্রাসী হামলা চালিয়েছে।"
হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে আরও বলা হয়েছে, "এই আগ্রাসনের ফলে আমাদের বেশ কয়েকজন সৈন্য এবং দেশবাসী শহীদ ও আহত হয়েছেন। ইরান এই বর্বরোচিত হামলার কড়া জবাব দেবে এবং আগ্রাসনকারীদের অবশ্যই এর চরম শাস্তি পেতে হবে।"