ই-পেপার

ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে

প্রতিবেদনে বলা হয়, নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে

আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ২০:৪৪
২০ ভিউ
ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : প্রতিবেদনে বলা হয়, নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, এই সহায়তার মধ্যে ৭ হাজার কোটি ক্রোনার (প্রায় ৭.৫ বিলিয়ন ডলার) সামরিক খাতে এবং ১ হাজার ৫০০ কোটি ক্রোনার (প্রায় ১.৬ বিলিয়ন ডলার) বেসামরিক সহায়তায় ব্যয় করা হবে।

স্টোর বলেন, ইউক্রেনের প্রতিরোধযুদ্ধে সমর্থন অব্যাহত রাখবে নরওয়ে। পাশাপাশি এখন আমরা একটি স্পষ্ট বার্তা দিচ্ছি বেসামরিক ও সামরিক—দুই ক্ষেত্রেই ইউক্রেনের পাশে থাকব আমরা।

এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে টানা তৃতীয় বছরের মতো ইউক্রেনকে বার্ষিক ৮ হাজার ৫০০ কোটি ক্রোনার সহায়তা দিচ্ছে রাশিয়ার প্রতিবেশী এই দেশটি। রোববার নর্ডিক ও বাল্টিক দেশগুলোর নেতাদের সঙ্গে কিয়েভে পৌঁছান স্টোর। তিনি বলেন, রাশিয়ার চলমান যুদ্ধে ইউক্রেনের মানুষ প্রতিদিন এর ভয়াবহ পরিণতি ভোগ করছেন।

স্টোর আরও বলেন, একই সময়ে ইউক্রেন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তাই ইউক্রেনীয়দের পাশে নরওয়ের থাকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

কিয়েভ সফরে ইউক্রেন ও নর্ডিক-বাল্টিক দেশগুলোর সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে স্টোরের। পাশাপাশি ইউক্রেনের জাতীয় পতাকা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি এবং বৈঠক করবেন ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে।