ই-পেপার

মার্কিন আগ্রাসনের কারণে পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনা করছে অনেক দেশ: ইরান

যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড অনেক দেশকে পারমাণবিক

আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ২০:১৫
২২ ভিউ
মার্কিন আগ্রাসনের কারণে পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনা করছে অনেক দেশ: ইরান

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড অনেক দেশকে পারমাণবিক অস্ত্র অর্জনের কথা ভাবতে প্ররোচিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। এছাড়া তিনি বলেছেন, ওয়াশিংটনের কর্মকাণ্ড বিশ্বজুড়ে পারমাণবিক অস্থিতিশীলতার একটি আবহ তৈরি করেছে।

শনিবার (২২ আগস্ট) ইরানের অধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। রেজাই বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান আক্রমণের নির্বুদ্ধিতা বিশ্বে পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষাকে উসকে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা স্পষ্ট হয়ে গেছে যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্যপদ যুক্তরাষ্ট্রকে আক্রমণ করা থেকে বিরত রাখতে পারবে না।’

রেজাই আরও বলেন, ‘আমেরিকানরা আলোচনা ও কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং এমনকি ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে তাদের নিজেদের স্বাক্ষরও লঙ্ঘন করেছে।’

এ কারণে ইরানের সামরিক ও কূটনৈতিক কৌশল হালনাগাদ করা প্রয়োজন বলে তিনি মনে করেন। এ বিষয়ে ইরানের এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের আলোচনা লঙ্ঘন এবং ইরানের প্রতি দেশটির অঙ্গীকার ভঙ্গের পরিপ্রেক্ষিতে, বিশ্বের বাকি অংশের প্রতি আমাদের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি সংস্কার করা প্রয়োজন।’