ই-পেপার

ইরান যুদ্ধে ন্যাটোর ভূমিকায় হতাশ ট্রাম্প

ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে ন্যাটোর ইউরোপীয় মিত্রদের ভূমিকায় "খুবই হতাশ" বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৯:২৮
৩৭ ভিউ
ইরান যুদ্ধে ন্যাটোর ভূমিকায় হতাশ ট্রাম্প

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে ন্যাটোর ইউরোপীয় মিত্রদের ভূমিকায় "খুবই হতাশ" বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে তুরস্কের রাজধানী আঙ্কারায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।


সেখানেই দেশটির প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানের সাথে বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, "আমি নেটো নিয়ে খুবই হতাশ।"


"আমাদের কোনো সাহায্যের প্রয়োজন ছিল না এবং আমি একরকম তাদের পরীক্ষা করছিলাম," বলেও মন্তব্য করেন ট্রাম্প।


ট্রাম্প বলেন, "আমি দেখতে চেয়েছিলাম যে তারা (ন্যাটোর সদস্য দেশগুলো) আমাদের পাশে থাকবে কি না। কারণ আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি যে আমরা তাদের সাহায্য করেছি, কিন্তু আমি নিশ্চিত নই যে তারা আমাদের পাশে আছে কি না।"